যঈফ ও জাল হাদিস _ 610

যঈফ ও জাল হাদিস
হাদিস নম্বরঃ ৬১০

অধ্যায়ঃ ১/ বিবিধ

ما من مؤمن يعزي أخاه بمصيبة إلا كساه الله سبحانه من حلل الكرامة يوم القيامة
ضعيف

-

أخرجه ابن ماجه (1 / 486) عن قيس أبي عمارة مولى الأنصار قال: سمعت عبد الله بن أبي بكر بن محمد بن عمرو بن حزم يحدث عن أبيه عن جده مرفوعا. وهذا سند ضعيف من أجل قيس هذا. قال البخاري: " فيه نظر ". وذكره العقيلي في " الضعفاء " وأورد له حديثين وقال: " لا يتابع عليهما "، أحدهما هذا. وأما ابن حبان فذكره في " الثقات " فلا يلتفت إليه، بعد جرح إمام الأئمة له، ولهذا قال الحافظ في ترجمته من " التقريب ": " فيه لين ". فمن العجائب أن يسكت الحافظ على الحديث في " التلخيص " (5 / 252) ، وتبعه على ذلك السيوطي في " اللآلي " (2 / 424) . وأعجب منه قول النووي في " الأذكار " (188) : " إسناده حسن " وأقره المناوي! ولعل النووي تنبه فيما بعد لعلته فلم يورده في " الرياض ". والله أعلم

৬১০। যে মুমিন ব্যক্তি বিপদাপদে তার ভাইকে সমবেদনা জানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে কিয়ামতের দিন সম্মানের অলংকার পরিধান করিয়ে দিবেন।

হাদীছটি দুর্বল।

এটিকে ইবনু মাজাহ কায়েস আবু আম্মারা হতে তিনি আব্দুল্লাহ ইবনু আবী বাকর হতে ... বর্ণনা করেছেন। এই কায়েসের কারণে এ সনদটি দুর্বল। ইমাম বুখারী বলেনঃ তার ব্যাপারে বিরূপ মন্তব্য রয়েছে। উকায়লী তাকে ঠআয-যোয়াফা" গ্রন্থে উল্লেখ করে তার দু’টি হাদীছ নিয়ে এসেছেন। অতঃপর বলেছেনঃ হাদীছ দুটির মুতাবা’য়াত করা হয়নি। দুটির একটি হচ্ছে এটি। ইবনু হিব্বান তাকে নির্ভরযোগ্যদের অন্তর্ভুক্ত করেছেন সে দিকে দৃষ্টি দেয়া যাবে না। কারণ পূর্বে বহুবার আলোচনা করা হয়েছে। এ কারণে ইবনু হাজার "আত-তাকরীব" গ্রন্থে বলেনঃ তার মধ্যে দুর্বলতা রয়েছে।

আশ্চর্যজনক ব্যাপার এই যে, হাফিয ইবনু হাজার "আত-তালখীস" (৫/২৫২) গ্রন্থে হাদীছটি উল্লেখ করে চুপ থেকেছেন। সুয়ূতীও "আল-লাআলী" (২/৪২৪) গ্রন্থে তাকে অনুসরণ করেছেন। তার চেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে, ইমাম নাবাবী “আল-আযকার" (১৮৮) গ্রন্থে বলেছেনঃ সনদটি হাসান। আর মানবী তাকে সমর্থন করেছেন। সম্ভবত ইমাম নাবাবী হাদীছটির সমস্যা সম্পর্কে পরবর্তীতে অবগত হয়েছেন। যার জন্য তিনি “আর-রিয়ায" গ্রন্থে উল্লেখ করেননি।

হাদিসের মানঃ যঈফ

লিঙ্কঃ https://www.hadithbd.com/hadith/link/?id=71489

Comments

|| Popular Posts ||

রোম বা রোমান কারা? _ The Story of Roman

The Story of The Aad And The Thamud Nation_ Qur'an Tafseer

আল-ইতিছাম pdf download _ al itisham

আলিফ-লাম-মীম।* _ সূরা ২. আল-বাকারা আয়াত নং ১ _ tafseer

মৃত্যুর সময় যে আপসোস রয়ে যাবে! :

রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত

Moving the finger during Tashahhud _ Important Masala-Masael,

Bilqis(Queen of Sheba): Tafseer of Ibn katheer : Qur'anic Story

√√√√40 short hadiths filled with wisdom°°°°

Everyday life Dua _daily dua