Posts

Showing posts from October, 2026

1. দ্বীন (ধর্ম) হচ্ছে বিবেক, যার দ্বীন (ধর্ম) নেই তাঁর কোন বিবেক নেই।

যঈফ ও জাল হাদিস হাদিস নম্বরঃ ১ অধ্যায়ঃ ১/ বিবিধ ১। দ্বীন (ধর্ম) হচ্ছে বিবেক, যার দ্বীন (ধর্ম) নেই তাঁর কোন বিবেক নেই। - হাদীসটি বাতিল। হাদীসটি নাসাঈ “আল-কুনা” গ্রন্থে উল্লেখ করেছেন এবং তার থেকে দুলাবী “আল-কুনা ওয়াল আসমা” গ্রন্থে (২/১০৪) আবূ মালেক বিশ্র ইবনু গালিব সূত্রে যুহরী হতে ... প্রথম বাক্যটি ছাড়া মারফূ’ হিসাবে বর্ণনা করেছেন। ইমাম নাসাঈ হাদীসটি সম্পর্কে বলেনঃ (هذا حديث باطل منكر) এ হাদীসটি বাতিল, মুনকার। আমি (আলবানী) বলছিঃ হাদীসটির সমস্যা হচ্ছে এ বিশর নামক বর্ণনাকারী। কারন আযদী বলেনঃ তিনি মাজহূল (অপরিচিত) বর্ণনাকারী। ইমাম যাহাবী “মীযানুল ই’তিদাল” এবং ইবনু হাজার আসকালানী “লিসানুল মীযান” গ্রন্থে তার কথাকে সমর্থন করেছেন। হারিস ইবনু আবী উসামা তার “মুসনাদ” গ্রন্থে (কাফ ১০০/১-১০৪/১) দাউদ ইবনুল মুহাব্বার সূত্রে বিবেকের ফযিলত সম্পর্কে ত্রিশের অধিক হাদীস উল্লেখ করেছেন। হাফিয ইবনু হাজার আসকালানী বলেনঃ সে সবগুলোই জাল (বানোয়াট)। সেগুলোর একটি হচ্ছে এ হাদীসটি যেমনটি ইমাম সুয়ুতী তার “যায়লুল-লাআলিল মাসনু’ইয়াতি ফিল আহাদীসিল মাওযু’আত” গ্রন্থে (পৃঃ ৪-১০) উল্লেখ করেছেন। তার থেকে হাদীসটি আল্লামা মুহাম...